দিনাজপুরে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সমন জারির নির্ধারিত তারিখের মধ্যে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএফএম আহসানুল হক এই গ্রেফতারি পরোয়ানার আদেশ জারি করেন।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি অপরাধমূলক ষড়যন্ত্র, অসৎ উদ্দেশ্যে সত্য তথ্য গোপন ও জনগণের মধ্যে বিভেদ ছড়াতে অসত্য সংবাদ পরিবেশনের অভিযোগে দ. বি. আইনের ১২০(খ)(২)৪১৭/৫০৫(ঘ) মামলা দায়ের করা হয়। মামলাটি করেন দিনাজপুর আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ। মামলা নং ৬৪ সিআর/১৬।
/জেবি/এপিএইচ/
আরও পড়ুন:
দুই মামলায় শওকত মাহমুদের জামিন
চতুর্থ দিনে ২৬ জঙ্গিসহ গ্রেফতার ৩১১৫







