ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

পাবনা প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ১০:০৬আপডেট : ১৫ জুন ২০১৬, ১০:১০

বন্দুকযুদ্ধ পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুবেল হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশের দাবি, নিহত রুবেল পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার প্রধান আসামি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ জানান, পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলাম সুজা হত্যা মামলার প্রধান পলাতক আসামি রুবেল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল রেললাইনের পাশ থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরেক আসামি ইবরা হোসেনকে গ্রেফতারের জন্য রুবেলকে নিয়ে পদ্মার চরে অভিযানে যায় পুলিশ।
সেখানে পৌঁছানোর পর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অপর আসামিরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় রুবেল পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বছরের গত ৪ অক্টোবর রাতে ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এটিএসআই সুজাউল ইসলামকে (৩৫) হাত-পা, মুখ বেঁধে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন ৫ অক্টোবর পাকশী পেপার মিলস কলোনির কাছে হলুদের ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল করিম বাদী হয়ে হত্যা মামলা করেন। এই মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

 /বিটি/এপিএইচ/

আরও পড়ুন:  যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন