যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোর প্রতিনিধি
১৫ জুন ২০১৬, ০৮:৫৬আপডেট : ১৫ জুন ২০১৬, ০৯:০৬

বন্দুকযুদ্ধ

যশোরে মঙ্গলবার মধ্যরাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জানা যায়নি।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে যশোর-মণিরামপুর সড়কের সতীঘাটা বাজারের কাছে কামালপুরে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, একদল ডাকাত সড়কের দুইধারে গাছে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে উপস্থিত হয়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি ছোড়ে। পুলিশও চার রাউন্ড গুলিবর্ষণ করে পাল্টা জবাব দেয়। পুলিশের গুলিতে আহত হয়ে এক ডাকাত মাটিতে পড়ে গেলে সহযোগীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে আনে।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার মো. ইউসুফ আলী বলেন, গুলিবিদ্ধ অবস্থায় রাত ৩টার দিকে এক যুবককে (২৮) হাসপাতালে এনেছে পুলিশ। তার ডান কানের কাছে গুলি বিদ্ধ হয়ে মাথার অপর পাশ দিয়ে  বেরিয়ে গেছে।

হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয় বলে জানান ডা. ইউসুফ।

পুলিশ জানায়, সতীঘাটার কাছে ঘটনাস্থল থেকে চারটি গাছিদা, একটি রামদা এবং ডাকাতিতে ব্যবহৃত কিছু দড়ি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: যশোরে তিনজনের লাশ উদ্ধার 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেন-জিদের সংসার ভাঙছে এআই
জেন-জিদের সংসার ভাঙছে এআই
জজের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হাইকোর্ট বেঞ্চে দ্বিধাবিভক্ত আদেশ 
জজের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হাইকোর্ট বেঞ্চে দ্বিধাবিভক্ত আদেশ 
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’: চিফ প্রসিকিউটর
শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল ‘জেনোসাইড’: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত