বেনাপোলে পরিবহন থেকে সাড়ে ১১ কেজি রূপা ও মোবাইল সেট জব্দ

বেনাপোল প্রতিনিধি
১৮ জুন ২০১৬, ০৬:৩৬আপডেট : ১৮ জুন ২০১৬, ০৬:৩৬

বেনাপোল বেনাপোল চেকপোস্টে ঢাকা-কলকাতার সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালিয়ে পাসপোর্টধারী এক যাত্রীর কাছ থেকে সাড়ে ১১ কেজি রূপা ও অন্য দুই জনের কাছ থেকে ৪৯টি মোবাইল সেট জব্দ করেছে কাস্টমস সদস্যরা। গত শুক্রবার দুপুরে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস সদস্যরা এগুলো জব্দ করে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবদাদের ভিত্তিতে ঢাকা-কলকাতা সৌহার্দ্য পরিবহনে তল্লাশী চালিয়ে সোলায়মান নামে এক পাসপোর্টধারীর যাত্রীর ব্যাগ থেকে সাড়ে ১১ কেজি রূপা উদ্ধার করা হয়। যার পাসপোর্ট নাম্বার পিই-০৯৭৮৬৩৯। এছাড়া ওই পরিবহনের যাত্রী দেলোয়ার ও মৃনালের কাছ থেকে ৪৯টি উন্নত মানের ভারতীয় মোবাইল সেট পাওয়া যায়। যাদের পাসপোর্ট নাম্বার এ-ই ৬৩৩৩২৮০ ও এ-ই ৩৪৪০২০৯।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপার উত্তম কুমার সমদ্দার জানান, ওই যাত্রীদের ছেড়ে দিয়ে তাদের কাছ থেকে পাওয়া সাড়ে ১১ কেজি রূপা ও ৪৯টি মোবাইল সেট বেনাপোল কাস্টমস আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, চোরাচালানীরা পাসপোর্ট যাত্রীর ছদ্মবেশে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে এপথে বিভিন্ন পণ্য আনা নেওয়া করছে। মাঝে মধ্যে কিছু পণ্য আটক হলেও অধিকাংশ চালান থাকছে ধরা ছোঁয়ার বাইরে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের