তনুর বাবাকে গাড়িচাপায় হত্যার চেষ্টা!

কুমিল্লা প্রতিনিধি
২০ জুন ২০১৬, ১৪:৫৭আপডেট : ২০ জুন ২০১৬, ১৫:১৬

তনুর বাবা ইয়ার আলী সোহাগী জাহান তনুর বাবাকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তনুর মা আনোয়ারা বেগম। তাদের মিডিয়ার সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না বলেও দাবি করেছেন তিনি।  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের শনাক্ত, গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা জানান আনোয়ারা বেগম।

মানববন্ধনে আনোয়ারা বলেন, তনুর খুনিদের না ধরে আমাদের পাহারা দিয়ে রাখা হচ্ছে। বাসার ডিশ লাইন কেটে দেওয়া হয়েছে যেন তনুর সংবাদ দেখতে না পারি। কিছুদিন আগে তনুর লাশ উদ্ধারের স্থানে তনুর বাবা গিয়েছিলেন। সেখানে তাকে গাড়ি ও মোটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

তনুর মা বলেন, আমরাতো সরকারের বিরুদ্ধে কিছু বলছি না। আমরা তনু হত্যার বিচার চাইছি। সেনাবাহিনীর অনুষ্ঠানে গান না গেয়ে শ্রীমঙ্গল বেড়াতে যাওয়ায় মেয়েটিকে মেরে ফেলা হয়। সেনা সদস্যরা বাসা থেকে তনুর ডায়েরি, অ্যালবাম সব নিয়ে গেছে। তার আর কোনও স্মৃতি চিহ্ন বাসায় নেই। তনুর বাবা ও মা

তনুর ময়নাতদন্ত প্রতিবেদন ‘ভুল’ উল্লেখ করে চিকিৎসকদের আইনের আওতায় আনার দাবি জানান তনুর মা। তিনি বলেন, আমাদের বাসায় এসে কর্নেল মাসুদ বললেন- রাস্তার পাশে যখন তনুর স্যান্ডেল পেয়েছেন- তা নিয়ে চলে এলেন না কেন? কোনও বাবা-মা কি পারে সন্তানের স্যান্ডেল নিয়ে তার খোঁজ না করে ঘরে ফিরে আসতে? তনুর লাশ শিয়াল-কুকুরে খেলে তখন বলতো শিয়ালে মেরেছে। তনুর যদি স্ট্রোক হতো তাহলে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতো। জঙ্গলে পড়ে থাকতো না। তার শরীরে আঘাতের চিহ্ন থাকতো না।

সোমবার (২০ জুন) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে জাস্টিস ফর তনু এ ব্যানারে গণজাগরণ মঞ্চ কুমিল্লার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সেখানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক পরেশ কর, গণজাগরণ মঞ্চ কুমিল্লার সমন্বয়ক খায়রুল আনাম রায়হান, লেখক মোতাহার হোসেন মাহাবুব।

মানববন্ধনে বক্তারা বলেন, তনু হত্যার ৯০ দিন পেরিয়ে গেলেও এখনও আসামিদের শনাক্ত করা হয়নি। বক্তারা দ্রুত তনুর হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

আরও পড়ুন- 

যারা নারী-শিশুদের পুড়িয়ে হত্যা করেছিল তারাই এ অস্ত্র এনেছে: ডিএমপি কমিশনার
তিন মাসেও অধরা তনুর খুনিরা

/বিটি/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম