সাতক্ষীরায় পুরোহিতসহ ৩ জনকে হত্যার হুমকি দিয়ে চিঠি

সাতক্ষীরা প্রতিনিধি
১৩ জুলাই ২০১৬, ২১:০৫আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২১:১০

সাতক্ষীরার তালা উপজেলায় পুরোহিতসহ তিনজনকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে দুর্বৃত্তরা নিজেদের আইএস ও জেএমবি বলে দাবি করেছে। এ ঘটনায় মঙ্গলবার সকাল ১০টায় র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার মো. জাহিদুল কবির সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতক্ষীরা জেলা

হুমকি পাওয়া তিন পুরোহিত হচ্ছেন খলিষখালী ইউনিয়নের হাজরাপাড়া কালীমন্দিরের পুরোহিত তপন চক্রবর্তী, সোমনাথ লাহেড়ী ও মোহনলাল চক্রবর্তী। একটি চিঠিতেই তাদের হত্যার হুমকি দেওয়া হয়। চিঠিতে ওই কালীমন্দিরের ভেতরে রেখে গিয়েছে তারা। বিষয়টি তপন চক্রবর্তী জানতে পেরে তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যানসহ প্রশাসনকে অবহিত করে।

র‌্যাবের পরিদর্শনের সময় পাটকেলঘাটার থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ও খলিষখালী ক্যাম্পের ইনচার্জ হায়াত মাহমুদ উপস্থিত ছিলেন। কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য সাহস দেন এবং এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়ার জন্য অনুরোধ করেন।

/টিএন/

আরও পড়ুন: হেফাজতকে জবাব দিতে হবে

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের