চাঁদপুরে টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৬, ০২:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৬, ০২:৫৫

চাঁদপুর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের জোড়পুল,বদরপুর, কাশিমপুর ও দৌলতপুর গ্রামে হঠাৎ টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  রবিবার ভোরে টর্নেডোটি ওই চারগ্রাম ছাড়াও আশপাশের বেশ কয়েকটি গ্রামে আঘাত হানে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বদরপুর গ্রামের ও এস দাখিল মাদ্রাসার একটি টিনের ঘর সম্পূর্ণ ভেঙে পড়েছে। এর পাশের সেমিপাকা ঘরের টিনের চাল উড়ে বহু দূরে গাছের মগঢালে ঝুলছে। এলাকার শাহ আলম পাটোয়ারী বাড়ির টিনসেট ঘরের চাল কোথায় যেন হারিয়ে গেছে। এই এলাকার শতাধিক গাছ ও গাছের ঢাল ভেঙে আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
কাশিমপুর গ্রামের সফিউল্লা খানের মুরগির খামারের ঘরটি দুমড়ে-মুচড়ে পড়ে রয়েছে। সেই সঙ্গে মাছের ঘের ভেঙে লক্ষাধিক টাকার মাছ চলে গেছে। জোড়পুল বাজারে থাকা দোকানটি ভেঙে পড়েছে খালে। এতে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তিনি।
এছাড়া, জোড়পুর বাজারে ওয়ার্ড ছাত্রলীগ এবং শেখ রাসেল স্মৃতি সংসদের ক্লাব ঘরটিও সম্পূর্ণ ভেঙে গেছে। বাজারের ফারুকের মালিকানাধীন চারটি দোকান ঘরের চাল উড়ে গেছে টর্নেডোর আঘাতে।
দৌলতপুর গ্রামে বেশ কয়েকটি আধা-পাকা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান স্থানীয়রা। বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎহীন ছিল সন্ধ্যা পর্যন্ত। এছাড়া, আরও কয়েকটি গ্রামে টর্নেডো আঘাত হানে বলে জানান স্থানীয়রা।
হঠাৎ টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের দেখতে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, নির্বাহী কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার। এ সময় তারা বদরপুর ওএস দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২২ হাজার টাকা ও ৪ বান টিন দেওয়ার ঘোষণা দেন। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে অনুদান প্রদানে আশ্বাস দেন। অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা করেও প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথাও বলেন তারা।
আরও পড়তে পারেন: দিনাজপুরে ১৩ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট, শুনানি ২৪ জুলাই

অারও পড়তে পারেন: ‘আস্তানায় মদ ও গাঁজা সেবন করায় এ হামলা’

/ইআর/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম