রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা রোধে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ

রংপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৬, ১৯:৪২আপডেট : ১৯ জুলাই ২০১৬, ১৯:৪৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে জঙ্গি তৎপরতা প্রতিরোধে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে এ সংক্রান্ত একটি চিঠি ২১টি বিভাগীয় প্রধানদের কাছে পাঠানো হয়েছে। এতে ৭ দিনের মধ্যে সব শিক্ষার্থীর জীবনবৃত্তান্তসহ অন্যান্য তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া,বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে। হলগুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন তথ্য চেয়ে হল প্রশাসনও আলাদা চিঠি দিয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সন্দেহভাজন শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নজরদারি করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে একটি সেল গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৯ হাজার শিক্ষার্থীর সবার জীবনবৃত্তান্ত, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা মোবাইল নম্বর একটি ফরমে পূরণ করে তা রেজিস্ট্রার দফতরে জমা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া, ১০ দিনের বেশি কোনও কারণ ছাড়া অনুপস্থিত থাকলে তাদেরও তালিকা জমা দেওয়ার নির্দেশনা দিয়ে সব বিভাগীয় প্রধানকে চিঠি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইব্রাহিম কবীর চিঠি দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পেয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের বিভাগীয় প্রধানকে মঙ্গলবার এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

 আরও পড়তে পারেন: ‘চিন্তা করো না, জিহাদের জন্য আমি ইরাকে আছি’

/এমও/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের