প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কুড়িগ্রামের সদ্য বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সকালে দাসিয়ার ছড়ার কালিরহাটে বিদ্যালয়টির উদ্বোধন করেন বাস্তবায়নকারী সংস্থা সুইড বাংলাদেশের জতীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুন।
বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোক্তা মো. তৈয়ব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খালেকুল ইসলাম, সুইড বাংলাদেশ নাগেশ্বরী শাখার সভাপতি মো. আনিছুর রহমান, দাসিয়ার ছড়া ছিট সমন্বয় কমিটির সভাপতি আলতাব হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম প্রমুখ।
বিদ্যালয়টিতে বিলুপ্ত ছিটমহলের শতাধিক বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক শিশু বিশেষ শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
/এসএনএইচ/







