রাজবাড়ীতে স্কুল মাঠে চলছে নৌকা

রাজবাড়ী প্রতিনিধি
০২ আগস্ট ২০১৬, ২৩:০৪আপডেট : ০২ আগস্ট ২০১৬, ২৩:০৮

রাজবাড়ী মুন্সি বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা চলছে সারাদেশের বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চল এখন ডুবে আছে বন্যার পানিতে। তলিয়ে আছে মানুষের বসত ঘর। তলিয়ে গেছে সবজি ও ফসলের মাঠ। বিদ্যালয়ে পানি উঠায় ব্যাহত হচ্ছে পাঠদান। এমনি একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের মুন্সি বেলায়েত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের খেলার মাঠে চলছে এখন নৌকা।
মঙ্গলবার (২আগষ্ট) রাজবাড়ী জেলার পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট প্রান্তে নদীর পানি প্রবাহিত হচ্ছিলো বিপদসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে। 

রাজবাড়ীর বিভিন্ন উপজেলার মোট ৭টি ইউনিয়নের  ১০ হাজার ৪৮৯ টি পরিবার এখন পানি বন্দি রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর,বরাট ও চন্দনী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। আর নদী ভাঙনে হারিয়ে গেছে ২টি বিদ্যালয়সহ কয়েকশ’ বসত বাড়ি,বন্ধ হয়ে গেছে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান। পানিবন্দি মানুষের অভিযোগ,এখন পর্যন্ত তারা কোনও সহযোগিতা পায়নি।}
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ছোট পাচুরিয়া গ্রামের মো.জলিল শিকদারের বাড়িটি এখন পানির নিচে তিনি থাকার জন্য অস্থায়ী ঘর তুলেছেন অন্তর মোড় এলাকায় শহর রক্ষা বাঁধে। তার মতো আরও কয়েকশ’ পরিবার আশ্রয় নিয়েছে এই বাঁধে। বসতবাড়িতে পানি উঠেছে তাই গবাদী পশু,হাঁস-মুরগি নিয়ে বাসস্থান তৈরি করেছেন শহর রক্ষা বাঁধে অসহায় মানুষ।
এদিকে, পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করায় উপজেলার দৌলতদিয়া,দেবগ্রাম,উজানচর, ও ছোট ভাকলা ইউনিয়নের কয়েকটি চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে করে তলিয়ে গেছে টিওবয়েল।দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সমস্যা। পানিবন্দি মানুষের অভিযোগ, প্রায় ২ সপ্তাহ ধরে তারা পানিবন্দি থাকলেও এখনও কোন সাহায্য সহযোগিতাপৌঁছেনিতাদের কাছে,কেউ তাদেরখোঁজ নিতেও আসেনি 

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী জানান,বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে যত দ্রুত সম্ভব ত্রাণ বিতরণ করা হবে। রাজবাড়ী একটি  ভাঙন কবলিত জেলা।তাই সমাজের বিত্তবানদের বানভাসী মানুষের সহযোগিতায় এগিয়ে আসারআহ্বান জানান তিনি।

 আরও পড়তে পারেন: মিতু হত্যায় ফের দুই দিনের রিমান্ডে ভোলা

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম