কুষ্টিয়ার কুঠিবাড়িতে নির্মিত হচ্ছে রবীন্দ্র কমপ্লেক্স

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
০৭ আগস্ট ২০১৬, ০২:৫৪আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ০৮:২১

রবীন্দ্র কমপ্লেক্স-এর মডেল

বাংলা সাহিত্যের দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়িতে ভারতের অর্থায়নে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন কমপ্লেক্স ভবন।

২০১৩ সালের ৫ মার্চ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিলাইদহ সফরে এসে কুঠিবাড়ির নানা সমস্যা অনুধাবন করে কমপ্লেক্স স্থাপনে প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেন। কুঠিবাড়ির প্রধান ফটকের সামনে ৬ একর জমিতে নির্মিত হবে এই কমপ্লেক্স। যার ডিজাইন সম্পন্ন করেছেন দেশের বিশিষ্ট স্থপতি রবিউল হুসাইন।

কুষ্টিয়া শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সবুজে ঘেরা নিরিবিলি ঠাকুর পরিবারের কুঠিবাড়ি। প্রায় দশ বছর এখানেই ছিলো কবিগুরুর বসবাস। কখনও বজরায়, কখনও ঘরের কোণে মজে থাকতেন সাহিত্যের অনবদ্য সব সৃষ্টিতে। জমিদারির কাজে সবুজঘেরা নিরিবিলি এই কুঠিবাড়িতে বারবার ফিরে আসতেন চির নতুনের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার এনে দেওয়া গীতাঞ্জলির বেশিরভাগ গান এই কুঠিবাড়ির বকুলতলায় বসেই লিখেছিলেন রবি ঠাকুর। রবীন্দ্র সাহিত্য চরিত্র চিত্রণে এক বড় অংশ জুড়ে রয়েছে কুষ্টিয়ার শিলাইদহের স্মৃতি। আর তাই এই স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে কুঠিবাড়ির পাশে একটি কমপ্লেক্স নির্মাণের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এটি তৈরিতে খরচ হবে ১৩ কোটি টাকা।  রবীন্দ্রনাথ ঠাকুরের পদচারণায় ধন্য এই কুঠিবাড়ি সব সময়ই দেশি বিদেশি পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ। পদ্মা নদীর সন্নিকটে ছায়া শীতল পরিবেশে অবস্থিত, কুঠিবাড়ি দর্শনে তাই আগমন ঘটে অসংখ্য পর্যটকের। কুঠিবাড়ি রবীন্দ্র প্রেমীদের মুগ্ধ করলেও বিড়ম্বনাও কম পোহাতে হয় না! খাবারের কোনও ব্যবস্থা নেই, নেই কোনও টয়লেটের ব্যবস্থা। দর্শনার্থীদের নিরাপত্তা শঙ্কার পাশাপাশি রয়েছে আবাসনের দুঃশ্চিন্তা, রেষ্ট হাউজসহ অবকাঠামোগত সমস্যা থাকায় পর্যটকদের আকর্ষণও দিন দিন কমে যাচ্ছে।


রবীন্দ্র কমপ্লেক্স-এর মডেল

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফর কালে কুঠিবাড়ি পরিদর্শনে আসেন। তখন এসব বিড়ম্বনার চিত্র অনুধাবন করে অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে ভারত সরকার এ প্রকল্পে জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেয়। এরপরই পাল্টাতে থাকে কুঠিবাড়ির দৃশ্যপট। কুঠিবাড়ির প্রধান ফটকের সামনে, দীর্ঘদিন অন্যের দখলে থাকা ৬ একর জমি উদ্ধার করে স্থানীয় প্রশাসন। এখন সেখানেই নির্মিত হবে এই কমপ্লেক্স ভবন। এরই মধ্যে এর ফলকও উন্মোচন করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ওই স্মৃতিফলক উন্মোচন করেন। কমপ্লেক্সের ডিজাইনও এর মধ্যে সম্পন্ন হয়েছে।

কমপ্লেক্সের মধ্যে রয়েছে গ্রিক থিয়েটারের আদলে একটি দৃষ্টিনন্দন মঞ্চ এবং এম্ফি থিয়েটার, রয়েছে দৃষ্টি নন্দন ক্যাফেটারিয়া, লাইব্রেরি কাম ডকুমেন্টেশন সেন্টার, অত্যাধুনিক গেষ্টহাউজ, টয়লেট ও আনছার শেড। প্রবেশ মুখে থাকছে কুঠিবাড়ির আদলে অত্যাধুনিক গেইট এবং টিকেট কাউন্টার। সংস্কৃতিকর্মী ও দর্শনার্থীরা মনে করেন প্রকল্পটি বাস্তবায়িত হলে কুঠিবাড়ি আরও সমৃদ্ধ হবে।

এ বিষয়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির কাষ্টডিয়ান মোখলেছুর রহমান জানান, নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ইতোমধ্যে ভারতের কাছ থেকে ১৩ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। নতুন কমপ্লেক্স ভবনের ডিজাইনও সম্পন্ন হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয় দ্রুততম সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

/এমএসএম/

আরও পড়ুন:

বিশ্বকবির প্রয়াণ দিবসে নতুন গান

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের