কুমিল্লায় ট্রেন-মাইক্রো সংঘর্ষে একজন নিহত, আহত ৫

কুমিল্লা প্রতিনিধি
১১ আগস্ট ২০১৬, ২২:৫২আপডেট : ১১ আগস্ট ২০১৬, ২৩:০০

 কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কাচি নামক স্থানে ডেমু ট্রেন ও বর যাত্রীবাহী মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত ও দুই শিশুসহ ৫জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন ওমর ফারুক(৩৫)। তিনি মনোহরগঞ্জের ফেনুয়া গ্রামের মাস্টার মোখলেছুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামে বিয়ে করেন একই উপজেলার ফেনুয়া গ্রামের ইয়াকুব আলী। বৌ-ভাত শেষে একটি মাইক্রোবাস যোগে ফিরছিলেন তার প্রতিবেশীরা। মাইক্রোবাসটি উপজেলার কাচিতে অবৈধ রেল ক্রসিংপার হওয়ার সময় নোয়াখালীগামী ডেমু ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে এতে মাইক্রোবাসটি ছিঁটকে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ৫ জন। আহতরা হচ্ছেন ফেনুয়া গ্রামের আবদুল বাতেন (৫০)সহিদ মিয়া (৪০)বেলাল মিয়া (৩৫)তার ছেলে মারুফ(৭) ও আলমগীর হোসেনের ছেলে নাজমুল (১০)।
লাকসাম জিআরপি থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী