যাত্রাবাড়ী-কাঁচপুর ৮ লেন মহাসড়ক উদ্বোধন প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৬, ১৭:৩১আপডেট : ১৩ আগস্ট ২০১৬, ১৮:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রাবাড়ী-কাঁচপুর ৮ লেনের মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নারায়ণগঞ্জের বন্দর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি খোকন সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিছুর রহমান দিপু, নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ  এসময় উপস্থিত ছিলেন।
আনিছুর রহমান মিঞা জানান, নারায়ণগঞ্জ  শিল্পসমৃদ্ধ জেলা। এই জেলায় ১৯টি বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। বন্দর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় আনার ফলে শিল্প ও কৃষিতে  ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে পোল্ট্রি শিল্প ও সেচে ব্যাপক অবদান রাখবে।
পল্লী বিদ্যুৎ সমিতির বন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, বন্দরের ১৫৪টি গ্রাম ও ৭১টি মহল্লার পুরোটাই বিদ্যুতের আওতায় আনা হয়েছে।
নারায়ণগঞ্জের বন্দরসহ ৬টি উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যাত্রাবাড়ি হতে কাঁচপুর পর্যন্ত ৮ লেনের মহাসড়কের উদ্বোধন ঘোষণা করেন। ৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ এই ৮ লেন সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা। এটিই দেশের প্রথম ৮ লেনের মহাসড়ক।
যাত্রাবাড়ি হতে কাঁচপুর পর্যন্ত মহাসড়কের পরের অংশটি দুই ভাগে বিভক্ত হয়েছে। একটি অংশ কাঁচপুর সেতু পার হয়ে ঢাকা-সিলেট ও অপর অংশটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। 
 আরও পড়ুন: আবাসিকে গ্যাস সংযোগ আর নয়: অর্থমন্ত্রী

/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান