খুশকি প্রাকৃতিকভাবে দূর করার কিছু উপায় জেনে নিন 

জীবনযাপন ডেস্ক
২৫ মে ২০২৫, ১০:৩১আপডেট : ২৫ মে ২০২৫, ১০:৩১

এক ধরনের ছত্রাক প্রাকৃতিকভাবে আমাদের মাথার ত্বকে বাস করে। এই ছত্রাকের অত্যধিক বৃদ্ধি বা ভারসাম্যহীনতা খুশকি বাড়ায়। অনেকের সারা বছরই খুশকি লেগে থাকে। খুশকির কারণে চুল পড়ে যাওয়ার প্রবণতা বাড়ে। এছাড়া বিরক্তিকর চুলকানির সমস্যা তো রয়েছেই। খুশকি দূর করার কিছু ঘরোয়া উপায় জেনে নিন। 

  • খুশকি দূর করতে দারুণ কার্যকর টি ট্রি অয়েল। তবে জোজোবা বা নারকেল তেলের মতো ক্যারিয়ার তেলের সঙ্গে মিশিয়ে নেবেন এই তেল। 
  • গবেষণা বলছে, অ্যালোভেরা বিভিন্ন প্রজাতির ছত্রাকের বিরুদ্ধে কার্যকর হতে পারে। অ্যালোভেরার পাতা কেটে জেল সংগ্রহ করে মাথার তালু থেকে শুরু করে চুলের নিচ পর্যন্ত লাগান। পুরোপুরি না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
  • ভেজা চুলে সরাসরি বেকিং সোডা লাগান এবং মাথার ত্বকে ম্যাসাজ করুন। ১ থেকে ২ মিনিট অপেক্ষা করে শ্যাম্পুর সাহায্যে ধুয়ে ফেলুন। 
  • লেবু দ্রুত মাথার ত্বকের পিএইচ স্তরের সাথে সামঞ্জস্য করতে পারে। ১ টেবিল চামচ লেবুর রস ১/৪ গ্লাস পানির সঙ্গে মিশিয়ে পাতলা করে নিন। এটি আপনার মাথার ত্বকে লাগান। শ্যাম্পু করার এক ঘণ্টা আগে এটি লাগাবেন। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড এবং এর অণুজীব বৈশিষ্ট্য চুল থেকে ছত্রাক এবং তেলতেল ভাব দূর করে। চুল পড়া রোধ করে চুল শক্তিশালী রাখতেও লেবুর রস অনন্য। শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করুন।
  • মাথার ত্বক পরিষ্কার করে এবং খুশকি দূর করে আপেল সিডার ভিনেগার। অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যে সম্পন্ন এই ভিনেগার মাথার ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য পুনরুদ্ধার করে এবং খুশকির উপদ্রব কমায়। ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার সপ্তাহে দুইবার লাগান চুলের গোড়ায়। কিছুক্ষণ অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
পরিচ্ছন্ন হাত: স্বাস্থ্য, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রতিচ্ছবি
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী