কুমিল্লায় বিচার দাবিতে সুবিদ আলীর কুশপুত্তলিকা দাহ

কুমিল্লা প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৬, ১৮:২০আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৮:২০

বিচার দাবিতে সুবিদ আলীর কুশপুত্তলিকা দাহ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি বলায় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়ার বিচার দাবি করেছেন কুমিল্লার তরুণ আইনজীবীরা। এ সময় তার কুশপুত্তলিকা দাহ করা হয়। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।

সাবেক ছাত্রলীগ নেতা ও এপিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন,সুবিদ আলী ভূঁইয়া এমপি বিএনপির প্রেতাত্মা। তিনি জিয়াকে দেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করে সংবিধানের অবমাননা করেছেন। তিনি খালেদা ও তারেক রহমানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে আওয়ামী লীগ থেকে ও সংসদ থেকে বহিষ্কার করতে হবে।

এছাড়া তাকে বিচারের মুখোমুখি করা না হলে কুমিল্লা থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের