ফেসবুকে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় নড়াইলে তথ্য প্রযুক্তি আইনে দু’জনের নামে মামলা হয়েছে। এ মামলায় সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় নড়াইলের তুলারামপুর থেকে আলী আহমেদ মোল্যাকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নাজমুল হোসেন পলাতক আছেন। এর আগে সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার যুব লীগের সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী মাহফুজ বলেন, নড়াইলের তুলারামপুরের আলী আহমেদ মোল্যা ও তার ছেলে নাজমুল হোসেন ফেসবুকে বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় মামলাটি দায়ের করেছি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান,সন্ধ্যায় আলী আহমেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিকেও গ্রেফতারে চেষ্টা চলছে।
এপিএইচ/
আরও পড়ুন:
মুক্তিযুদ্ধ ও জাতির জনককে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন







