খুবি ভর্তি পরীক্ষা ৩, ৪ ও ৫ নভেম্বর, বাড়ছে আসন সংখ্যা

খুলনা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ২১:২৮আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ২১:৩৩

খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) প্রথম বর্ষে আরও একটি নতুন স্কুল (অনুষদ) ও  দুইটি ডিসিপ্লিন (বিভাগ) চালু হচ্ছে। আইন স্কুল নামে এই নতুন স্কুলের অধীন আইন ও বিচার ডিসিপ্লিন এবং বর্তমান কলা ও মানবিক স্কুলের অধীন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিন নামে নতুন দুইটি ডিসিপ্লিন চালু হচ্ছে। চলতি শিক্ষাবর্ষেই নতুন এ দুই ডিসিপ্লিনের প্রত্যেকটিতে ৪০টি করে ৮০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া, স্থাপত্য ও গণিত ডিসিপ্লিনে ৫টি করে ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের ২টি আসন বাড়ানো হচ্ছে। আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় মঙ্গলবার এসব সিদ্ধান্ত গৃহীত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান এক প্রেসবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান সভায় সভাপতিত্ব করেন। ভর্তি কমিটির সদস্য, ডিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ সময় উপস্থিত ছিলেন। 

এর ফলে চলতি শিক্ষা বর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা দাঁড়াবে ১২১০টি এবং ডিসিপ্লিনের সংখ্যা হবে ২৮টি খুব শিগগির ভর্তি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে রেজিস্ট্রার অফিস থেকে জানা গেছে। আগামী ৩, ৪ এবং ৫ নভেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়