তামিমের লাশ নেবেন না গ্রামবাসী

সিলেট প্রতিনিধি
২৭ আগস্ট ২০১৬, ১৪:১০আপডেট : ২৭ আগস্ট ২০১৬, ১৪:৪৮

তামিমদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে বড় গ্রামের বাসিন্দারা নিহত জঙ্গি তামিম আহমেদ চৌধুরীর মরদেহ গ্রহণ করবেন না। আজ শনিবার বিশেষ অভিযান ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ এ তামিম মারা যাওয়ার পর এই কথা জানান বিয়ানীবাজার বড় গ্রামের বাসিন্দা দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ। তিনি বলেন, ‘টিভি দেখলাম। এলাকার মানুষ পেরেশান না।  বড় গ্রামের মানুষ জঙ্গিবিরোধী। তার লাশ আনতে গ্রাম থেকে কেউ যাবে না।’

এদিকে তামিমের মৃত্যুতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার চাচাতো ভাই ফাহিম আহমদ চৌধুরী বলেন, ‘মাশাল্লাহ, আল্লায় বাঁচাইলা!’ তামিমের কানাডা প্রবাসী কোনও স্বজন দেশে অবস্থান করছেন কিনা এ বিষয়টিও তার জানা নেই বলে জানিয়েছেন ফাহিম। তিনি জানান, তার বাবা নজরুল ইসলাম (তামিমের চাচা) গত রবিবার মারা গেছেন। বাবার মৃত্যুতে তাদের পরিবার শোকাহত।

এদিকে তামিমের চাচা নূরুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে ভাতিজার মৃত্যুর বিষয়টি তার  জানা নেই বলে জানান। এমনকি তার বাবার পরিবারের সঙ্গেও তাদের কোনও যোগাযোগ নেই। তামিম দেশে কোথায় অবস্থান করতো-সে বিষয়েও তারা অবহিত ছিলেন না।

শনিবার সকালে নারায়ণগঞ্জে ‘অপারেশন হিট স্ট্রং-২৭’-এ তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়।

তামিম সম্পর্কে খোঁজ-খবর নিতে গত ১৭ আগস্ট বাংলা ট্রিবিউনের সিলেট প্রতিনিধি সরেজমিনে বিয়ানীবাজার যান। ভারত সীমান্তঘেঁষা তামিমদের গ্রামের বাড়ি বড়গ্রাম। সিলেট থেকে ওই গ্রামের দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার। তখন এলাকাবাসী তামিমের বিষয়ে তেমন কোনও তথ্য জানাতে পারেননি। এমনকি তার তিন চাচার বাড়িঘরও তালাবদ্ধ পাওয়া যায়

উল্লেখ্য, ‘আমার লগ (সঙ্গ) ছাড়ি দেও, আমি আল্লাহর নামে আছি’ —পাঁচ বছর আগে বাবাকে এই চিঠি পাঠিয়ে তামিম আহমদ চৌধুরী নিখোঁজ হন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন সিলেটের বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম। এরপর পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই জানেন এলাকার লোকজন।

আরও পড়ুন:

‘অপারেশন হিট স্ট্রং ২৭’

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত (ভিডিও)

/এফএস/ 

সম্পর্কিত
অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে
জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান
পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি