অভিযান চলছে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই ভবনে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২৪, ১৫:০১আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৯:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা ভবনে অভিযান চালাচ্ছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) দুপুর থেকে অভিযান শুরু করে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এর আগে, রূপগঞ্জের বরপা এলাকায় সকাল থেকে ভবনটি ঘিরে রাখে এটিইউ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ভবনটিতে অভিযান শুরু হয়েছে। এখনও কাউকে আটক করার তথ্য আমরা পাইনি। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে অভিযান চালানো ওই ভবনের মালিক সৌদি প্রবাসী জাকির মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১ জুলাই) রাতে কক্সবাজার থেকে এক নারী জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ভবনটি ঘেরাও করে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে নেতৃত্বে রয়েছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আরও পড়ুন:

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জে ভবন ঘেরাও, চলবে অভিযান

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
ফাতাহ কমব্যাটের সদস্য সন্দেহে তরুণ আটক
জঙ্গি সংগঠনে জড়িত সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুই যুবক রিমান্ডে 
৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থলে ঘর ছেড়ে রাস্তায় মানুষজন
সর্বশেষ খবর
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
দেশ কি আগস্টেই নতুন রাষ্ট্রপতি পাচ্ছে?
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
বিরোধীদলীয় চিফ হুইপকে হেনস্তায় ১১ দলীয় ঐক্যের নিন্দা, বিচার দাবি  
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
মার্কিন প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের
এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি
এবার সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে চিঠি দিলেন ডিসি
সর্বাধিক পঠিত
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
২৩ বছর ধরে বন্ধ কারখানা এখন রফতানিমুখী, চাকরি পেলো ৩৫০০ মানুষ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
এক ক্লিকেই করদাতার সব তথ্য, এনবিআরকে নতুন রোডম্যাপ দিলো আইএমএফ
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
টানা ২৪ ঘণ্টা উড্ডয়ন: দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইটের বিশ্বরেকর্ড
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?