পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ১৯:১৭আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৯:১৭

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬  জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে প্রায় ছয় কোটি ৩২ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। 

শনিবার (৯ অক্টোবর) বিকালে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজজ্জামান জানান, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও তার আশপাশের পদ্মা ও মেঘনা নদীর বেশকিছু এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত অভিযানে মোট ২৬ জেলেকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় বিপুল পরিমাণ জালসহ আটটি নৌকা ও ৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আটটি মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

অভিযানকালে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য্যসহ অন্যান্য কর্মকর্তারা।

/এসএইচ/
সম্পর্কিত
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
সড়কে ধাক্কা লাগার পর শিক্ষার্থীকে ফ্ল্যাটে নিয়ে গেলেন তরুণী, ‌‘কট দেখিয়ে’ ১ লাখ টাকা দাবি
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
সর্বশেষ খবর
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত