বাজিতপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১১:৪৬

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  ফুদুর আলী নামে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার হাজিরচর ইউনিয়নের সাদীরচর এলাকায় ফুদুর আলী (২৭) ওরফে ফজর আলী ওরফে রিপনের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বুধবার রাতে প্রথমে ৭/৮ জনের একটি ডাকাত দলকে আটক করা হয়। পরে তাদের নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে সাদীরচর এলাকায় ডাকাত দলের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়।বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য ফুদুর আলী মারা যায় এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়।’
ওসি আরও জানান, ‘ডাকাত ফুদুর আলীর নামে বাজিতপুর থানায় অস্ত্র, ডাকাতি, ছিনতাই ও চুরিসহ ১৫টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি দেশি পিস্তল, ১টি দেশীয় রিভলবার ও ১টি বন্দুক উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম