জামালপুরে আহত অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ২২:৪৯

জামালপুর জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মানকি নয়াপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আহত তাসলিমা (৩৮) নামে এক অন্তঃসত্বা নারীর মৃত্যু হয়েছে। তিনি গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী। সোমবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের মকছেদ আলীর ছেলে নঈম উদ্দিনের সঙ্গে প্রতিবেশী রহিম উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাত ১টার দিকে নঈম উদ্দিন দলবল নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে যায়।  এ সময় রহিম উদ্দিন বাধা দিলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রহিম উদ্দিনের সাত মাসের অন্তঃসত্বা স্ত্রী তাসলিমা গুরুতর আহত হন। পরে রাতেই তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবণতি ঘটে।  সোমবার সকালে মুমূর্ষু অবস্থায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম