এবার শিশুপুত্রকে ছুড়ে ফেলে হত্যা করলো মাদকাসক্ত বাবা

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৪

খুলনা মাদক কেনার জন্য স্ত্রীর কাছে চাওয়া টাকা না পেয়ে ক্ষিপ্ত মাদকাসক্ত হারুনুর রশীদ তার এক বছরের শিশুপুত্রকে ছুড়ে উঠানে ফেলে হত্যা করেছেন। শিশুটির নাম হাসানুর সরদার। শুক্রবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মাগুরাঘোণা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হারুনার রশিদ সরদারকে গ্রেফতার করেছে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বরও খুলনা মহানগরীর রাজবাধ এলাকায় সৎ বাবার হাতে খুন হয়েছিল পাঁচ বছরের শিশুপুত্র সিয়াম।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত শিশু হাসানুর সরদারের পিতা হারুনুর রশিদ সরদার একজন মাদকসেবী। নেশার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে।’

জানা যায়, হারুনুর রশিদ সরদার শুক্রবার বিকেলে মাদক সেবনের জন্য স্ত্রী সালমা খাতুনের (২৫) কাছে ১শ’ টাকা চায়। সালমা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এতে হারুন ক্ষিপ্ত হয় এবং সালমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর ক্ষুব্ধ হারুন এক বছরের শিশু হাসানুলকে মা সালমা কোল থেকে টেনে নিয়ে উঠানে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘এ ঘটনার পর হারুন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে হারুনকে গ্রেফতার করে। একই সাথে নিহত শিশুর লাশ উদ্ধার করে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম