শেখ হাসিনা দেশকে বিশ্বে মর্যাদার আসনে বসিয়েছেন: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া অফিস
০১ অক্টোবর ২০১৬, ০৩:০৩আপডেট : ০১ অক্টোবর ২০১৬, ০৩:০৮

উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আইনমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদার আসনে বসিয়েছেন বলে মন্তব্য করেছেন  আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শুক্রবার সন্ধ্যায় কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কসবায় উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার পর রাজাকার আল বদররা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। এক সময় সেই আলবদর রাজাকাররা ক্ষমতায় আসে। বঙ্গবন্ধুর সোনার বাংলা যেন কিছুতেই না হয় সেই চেষ্টায় লিপ্ত হন। ১৯৯৬ সালের পর ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে তিনি দেশকে বিশ্বের বুকে  মর্যাদা আসনে বসিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ দেশে একটা সময় ছাত্রলীগের কথা শুনলে মানুষ সম্মান করত। ছাত্রলীগের সেই গর্বের ঐতিহ্য ধরে রাখতে হবে। ছাত্রলীগকে আদর্শের প্রতীক হিসেবে গড়ে উঠতে হবে।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক ভুঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওছার ভুঁইয়া জীবন প্রমুখ।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের