জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়েছিলেন: শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৬, ০২:১০আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ০২:১২

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়েছিলেন: শিল্পমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার সাইনবোর্ড লাগিয়েছিলেন। তিনি কোনও যুদ্ধ ক্ষেত্রে না গিয়ে পাকিস্তানিদের দালাল হিসেবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুপ্রবেশ করেছিলেন।’ শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার শেকেরহাট ইউনিয়নে ১০ শয্যাবিশিষ্ট আব্দুল খালেক খান মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘এই দেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার কোনও সুযোগ ছিল না। তথাকথিত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এই দেশে সাম্প্রদায়িকতার রাজনীতি শুরু করেন। গোলাম আজমের নাগরিকত্ব না থাকা সত্ত্বেও তাকে দেশে এনে রাজনীতি করার সুযোগ দেন। এভাবে মুক্তিযুদ্ধবিরোধী শক্তিগুলোকে তিনি পৃষ্ঠপোষকতা দিয়ে প্রতিষ্ঠিত করেছেন।’

বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন, ‘কমিউনিটি ক্লিনিক করার মাধ্যমে গ্রামের মানুষ আজ ভালো মানের স্বাস্থ্য সেবা পাচ্ছেন। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসানুল কবির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহ মোহাম্মদ হান্নান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখেরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খান সুরুজসহ প্রমুখ।

/এমডিপি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের