বাহুবলে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, থানা ভাঙচুর

হবিগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৩:৫৭আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৬:৫০

হবিগঞ্জের পুলিশ-ছাত্র সংঘর্ষ হবিগঞ্জের বাহুবলে শিক্ষকদের আটকের জের ধরে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষে ছাত্রসহ ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় উত্তেজিত ছাত্ররা থানা ভাঙচুর করে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে বাহুবল দীননাথ মডেল স্কুলের শিক্ষার্থীরা স্কুল জাতীয়করণের দাবিতে আন্দোলন করলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় দুই শিক্ষককে আটক করে পুলিশ। এক পর্যায়ে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এক ঘন্টাব্যাপী সংঘর্ষে এলাকা রণক্ষেত্র পরিণত হয়। হবিগঞ্জের পুলিশ-ছাত্র সংঘর্ষ
পরে দাঙ্গা পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের সময় পুলিশ শিক্ষকসহ ছয় জনকে আটক করেছে। এ ঘটনার পর থেকে এলাকা থমথমে হয়ে আছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আন্দোলন শেষে ছাত্ররা থানার মোড় দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে থানায় হামলা চালিয়ে পুরো থানা ভাঙচুর করেছে। এ সময় পুলিশও আহত হয়েছে।

আরও পড়ুন- 

মিলারদের কারসাজিতে মোটা চালের কেজি ৪০ টাকা

নারী জেএমবি: কেউ স্বামীর প্ররোচনায়- কেউবা নিজেই

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের