কাশিয়ানীতে অপহরণের ৯ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, বখাটে আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৬, ১৮:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৬

গোপালগঞ্জ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অপহরণের ৯ দিন পর চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন শেখ (১৬) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) কাশিয়ানী উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ি থেকে স্কুলছাত্রীটিকে উদ্ধার করা হয়। 

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হেসেন জানান, কাশিয়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী গত ১০ অক্টোবর নিজবাড়ির সামনে থেকে অপহৃত হয়। ৯ দিন পর গতকাল বুধবার কাশিয়ানী থানার এএসআই ওবায়দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিয়ানী সদরের পূর্বপাড়া এলাকার একটি নির্জন বাড়ি থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এ সময় ওই বাড়ি থেকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আল আমিন নামে এক বখাটেকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার প্রস্তুতি চলছে। পরে ওই স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

 /টিএন/

আরও পড়ুন: গাজীপুরে স্কুলছাত্র হত্যায় যুবকের ফাঁসি

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম