মুন্সীগঞ্জে ভেজাল ঘি তৈরি করায় জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৬, ০০:১৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ০০:১৬

মুন্সীগঞ্জে ভেজাল ঘি জব্দ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দক্ষীণ রাঢ়ীখাল এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ঘি জব্দ করেছে র‌্যাব-১১। মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে র‌্যাব।

র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানান, ‘মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঢ়ীখাল এলাকার নুরু খার ভাড়াটিয়া বাসাতে অভিযান চালানো হয়। সেখানে কারখানা দিয়ে ভেজাল ঘি তৈরি করা হতো। কারখানার মালিক মামুন (৩৮) ও কর্মচারী আইয়ুব আলী হাসানকে (২৫) কারখানায় ভেজাল ঘি তৈরি করা অবস্থায় পাওয়া যায়। জব্দকৃত ভেজাল ঘি’র পরিমান ১৫০ লিটার।’

তিনি আরও বলেন, ‘রাত ১০টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মামুনকে ভেজাল ঘি তৈরির অভিযোগে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম