গোপালগঞ্জে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:২৩আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:২৩

গোপালগঞ্জ গোপালগঞ্জে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তপন বিশ্বাস (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নিলফায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত তপন বিশ্বাস বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার নলুয়া গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে। এতে আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তপন বিশ্বাস তার বন্ধু রহমত আলী (১৯) ও হাসিবুর শেখকে (১৮) নিয়ে চিতলমারীর নলুয়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথে নিলফা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পিকআপের (ঢাকা মেট্রো নং- ১৮৯৯৮৪) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তপন মারা যান। এতে মোটরসাইকেলের অপর দু’ আরোহী মারাত্মক আহত হয়। তপনের লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের