মেহেরপুর থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেহেরপুর প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ১৩:৩২আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৩২

সীমান্ত মেহেরপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২১ জানুয়ারি) ভোরে ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ১০৬/৪এস সীমান্ত পিলারের এর কাছে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক (কমান্ডিং অফিসার) লে. কর্নেল আমির মজিদ বলেন, সোনাপুর মাঝপাড়া গ্রামের ফকির শেখের ছেলে রুপচাঁদ শেখ (৩০) আজ শনিবার ভোর ৪টার দিকে সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন জমিতে পানি সেচ দিতে যান। নোম্যানস ল্যান্ডের দেড়শ গজ এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া থাকালেও ভারতের অনেক জমি আছে। রুপচাঁদ তার জমিতে দ্রুত ও সহজে যাওয়ার জন্য ভারতের জমির আলপথ দিয়ে যাচ্ছিল। এসময় টহলরত ভারতের নদীয়া জেলার চাঁপড়া থানার জিন্দা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা রুপচাঁদকে ধরে নিয়ে যায়। 

তিনি জানান, ঘটনাটি জানতে পেরে মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে সকালেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু জিন্দা বিএসএফ ক্যাম্প পতাকা বৈঠকে বসতে রাজি হয়নি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিএসএফ রুপচাঁদকে ইতোমধ্যে চাঁপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তারা জানতে পেরেছেন।

/এফএস/

আরও পড়ুন- 

ভুল চিকিৎসায় বাংলাদেশি শিশুর মৃত্যু, ৩ বছর পর ভুল স্বীকার ব্রিটিশ হাসপাতালের

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী