‘আ.লীগের টিকিটে চেয়ারম্যান হয়েছেন জামায়াতের ১৭২ রোকন’

মৌলভীবাজার প্রতিনিধি
২১ জানুয়ারি ২০১৭, ২৩:২৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৭, ০৮:৪৪

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটি সংবাদপত্রের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, আওয়ামী লীগের টিকিটে জামায়াতের ১৭২ জন রোকন গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে জামায়াতের পাঁচ হাজার নেতা-কর্মী আওয়ামী লীগে ঢুকে পড়েছে। বিএনপির জামায়াতকে ছাড়তে হবে। আর আওয়ামী লীগকে দলে জামায়াতের অনুপ্রবেশ বন্ধ করতে হবে।
শুক্রবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুলাউড়া উপজেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রানা দাশগুপ্ত এসব কথা বলেন।
বক্তব্যে রানা আরও বলেন, ‘দেশে ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে পাঁচ গুণ বেশি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার পরপরই সরকারি দল দোষ চাপিয়েছে বিএনপি-জামায়াতের ওপর। অথচ নাসিরনগরের ঘটনা সরকারি দলের মন্ত্রী-এমপির দ্বন্দ্বের কারণে ঘটেছে।’
সংগঠনের উপজেলা কমিটির সভাপতি রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আবদুল মতিন। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য শচীন কর্মকার।
সম্মেলন শেষে রজত কান্তি ভট্টাচার্যকে সভাপতি ও গৌরা দে’কে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

আারও পড়ুন-

খালেদা জিয়ার সঙ্গে কোনও সংলাপ নয়: হানিফ

‘বিএনপি বঙ্গবন্ধু হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়েছিল’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম