জঙ্গি ‘রাজীব গান্ধী’ দুই মামলায় ১৫ দিনের রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৫৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৬

জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী
গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম ‘পরিকল্পনাকারী’ জাহাঙ্গীর আলম ওরফে ‘রাজীব গান্ধী’কে বগুড়ায় জঙ্গি সংশ্লিষ্ট দুটি মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বগুড়ার একটি আদালত। বগুড়ার শেরপুর ও শিবগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করা হয়।

এর একটি মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ী হলেও দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিল রাজীব। গত ১৪ জানুয়ারি ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয় সে। এরপর তার বিরুদ্ধে নাশকতার আরও মামলার তথ্য সংগ্রহ করতে থাকে পুলিশ। এরই জের ধরে বগুড়ার শেরপুর উপজেলার জুয়ানপুর গ্রামে গ্রেনেড বিস্ফোরণে দুজন নিহত ও শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর এলাকায় নাশকতার চেষ্টার দুটি মামলায় তাকে আসামি করা হয়। আজ সোমবার দুপুরে বগুড়ার ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামানের আদালতে তাকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড চান মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি তদন্ত কামরুজ্জামান মিয়া। আদালত শুনানি শেষে শেরপুরের মামলায় ৮ দিন ও শিবগঞ্জের মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া বলেন, আমরা এরইমধ্যে রাজীবকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম