গাইবান্ধা থেকে নিখোঁজ ৩ শিক্ষার্থী কক্সবাজারে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২৩

নিখোঁজ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের চারদিন পর তিন স্কুলছাত্রকে কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলা ৫নং পালংখালি ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়। সুন্দরগঞ্জ থানা ও   উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া তিন স্কুলছাত্র হলো- সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিমুল মিয়া (১৪) একই গ্রামের আব্দুল মাজেদের ছেলে শামিম মিয়া (১৩) ও দেওডোবা গ্রামের নুরু মিয়ার ছেলে অন্তর মিয়া (১৪)। তারা সকলে জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্র।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিকালে রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরানী বাজার এলাকায় তিন ছাত্র বই কিনতে গিয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান জানান, তিনছাত্র নিখোঁজের ঘটনায় সুন্দরগঞ্জ থানায় তাদের পরিবার সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে একটি মোবাইল ফোন থেকে নিখোঁজদের পরিবারের কাছে আশরাফুল ও মোস্তা নামে দুই ব্যক্তি বিকাশ মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে বিকাশ নম্বরের সুত্র ধরে তাদের অবস্থান দেখে কক্সবাজারের উখিয়া থানা পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসুল বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া তিনছাত্র থানা হাজতে রয়েছে। তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে উদ্ধার হওয়া তিনছাত্র পুলিশের কাছে জানায়, তারা নিখোঁজ হয়নি এবং তাদের কেউ অপহরণও করেনি। মূলত বেড়ানোর জন্য তারা কক্সবাজারে এসেছে।

/এমও/এমএনএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের