সুন্দরগঞ্জে কাদের খানের ফাঁসির দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৩৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪৩

সুন্দরগঞ্জে এমপি লিটনের হত্যাকারীদের শাস্তির দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ

গাইবান্ধায় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেফতার জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাদের খানের কুশপুত্তলিকা দাহ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বামনডাঙ্গা বাজারে এ বিক্ষোভ মিছিল হয়েছে।

সুন্দরগঞ্জে এমপি লিটনের হত্যার পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ডা. কাদেরের কুশ পুত্তলিকা দাহ

বিক্ষোভ শেষে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে কাদের খাঁনের কুশ পুত্তলিকা দাহ করেন তারা।

এরপর সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমেশ উদ্দিন বাবু, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক গাফলাদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাভেদ, দলীয় নেতা দিলীপ ভট্টাচার্য, পরিতোষ চাকি, জাকির হোসেন, রবিউল ইসলাম বাদশা প্রমুখ।

এসময় বক্তারা এমপি লিটন হত্যার মূল পরিকল্পনাকারী সন্দেহে গ্রেফতার ডা. এ কাদের খানসহ হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম