দুর্বৃত্তের দেওয়া বিষে ৩৫০টি হাঁসের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৪০

দুর্বৃত্তের দেওয়া বিষে ৩৫০টি হাঁসের মৃত্যু বাগেরহাটের মোড়েলগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া বিষে খামারের ৩৫০ হাঁসের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের বৃদ্ধ হারুন হাওলাদারের খামারে দুর্বৃত্তরা বিষ দিলে হাঁসগুলো মারা যায়।

হাঁস খামারি হারুন হাওলাদার এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার দুপুরে মরা হাঁস নিয়ে বাগেরহাট শহরে জেলা প্রশাসক, পুলিশ সুপার,  জনপ্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবে আসেন। তিনি জানান, ‘গ্রামীণ ব্যাংক থেকে ২০ হাজার ও মহাজনি সুদে ৬০ হাজার টাকা দিয়ে গত দুই বছর আগে আমি ওই হাসেঁর খামারটি গড়ে তুলি। হাঁসের বাচ্চাগুলো খামারে বড় হওয়ার পর  ৪শ’ হাঁস কয়েক মাস আগে ডিম পাড়া শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় খামার থেকে হাঁসগুলো নিয়ে সেডে রাখা হয়। কিছুক্ষণের মধ্যে হাঁসগুলো ছটফট করতে শুরু করে। মুহুর্তের মধ্যেই তিন শতাধিক হাঁস মারা যায়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খামারের সেডের ভেতরে বিষ মাখানো ধান ছিটিয়ে রাখে। হাঁসগুলো খামারে সেডে প্রবেমের পর ওই ধান খেয়ে মারা যায়। শুক্রবার সকাল পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া বিষে খামারের সাড়ে তিনশ হাঁসের মৃত্যু হয়েছে।’

দুর্বৃত্তের দেওয়া বিষে ৩৫০টি হাঁসের মৃত্যু তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে করও বিরোধ নেই। হাঁসগুলো মারা যাওযায় লক্ষাধিক টাকা দেনাগ্রস্থ হয়ে এখন নিস্ব হয়ে পড়েছি। কে বা কারা এমনটি করেছে আমি তা বলতে পারি না। তা সরকারের সহয়তার পাশাপাশি দুর্বৃত্তদের বিচারের দাবি করছি।’

বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, ‘ঘটনাটি অমানবিক, আমি হতবাক হয়ে গেছি। মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাস্থলে পরিদর্শন করে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম