নারায়ণগঞ্জে সিনহা গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১২

সিনহা গ্রুপের ভবনে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার রফতানিমুখী শিল্প কারখানা সিনহা ওপেক্স গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সময়ে কারখানা বন্ধ থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

সোমবার সকাল সোয়া ৭টার দিকে সিনহা গ্রুপের ১২ তলা ভবনের গার্মেন্টেস ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১২ তলায় সুইং সেকশনে ওই অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মেশিনারাজি, সুতা ও ফেব্রিক্স।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতরের ইন্সপেকক্টর মাহমুদ হোসেন জানান, সকাল সোয়া ৭টায় আগুনের খবর পান। ৮টি ইউনিট কাজ করে সকাল সোয়া ৯টার দিকে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

নারায়ণগঞ্জে সিনহা গ্রুপে ভয়াবহ অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডের পর গণমাধ্যম কর্মীদের ঘটনাস্থলে যেতে দেননি কারখানা কর্তৃপক্ষ।

সিনহা ওপেক্স গ্রুপের জেনারেল ম্যানেজার (জিএম) তাজোয়ার হোসেন জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি। তাদের নিজস্ব তদন্তের পর এ ব্যাপারে জানানো হবে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম