মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ পুলিশ সদস্য আহত, আটক ১ ডাকাত

কক্সবাজার প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৬

মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ৪ পুলিশ সদস্য আহত, আটক ১ ডাকাত কক্সবাজারের মহেশখালীতে পুলিশ-ডাকাত ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯টি বন্দুক, ৩০ রাউন্ড তাজা গুলিসহ জুনু ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের চালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এসব ঘটনা দাবি করে মহেশখালী থানা ওসি প্রদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিহ্নিত ডাকাত জুনুর বিরুদ্ধে মহেশখালী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে মাতারবাড়ির চালিয়াতলীতে অভিযান চালানো হয়।’

জানা গেছে, পুলিশের অবস্থান টের পেয়ে জুনু ডাকাতের দলের সদস্যরা গুলিবর্ষণ শুরু করে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধঘণ্টা চলে গুলিবিনিময়। পরে ডাকাতদল পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে চিহ্নিত ডাকাত জুনুকে গ্রেফতার করা হয়।

এদিকে ডাকাতদের গুলিবর্ষণে আহত পুলিশের চার সদস্যকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের