শাহ আবদুল করিম লোকউৎসবে বাউল সুরে মুখরিত উজানধল

সুনামগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ০৫:৩৭আপডেট : ০৪ মার্চ ২০১৭, ০৬:০৬

শাহ আবদুল করিম লোকউৎসবে মঞ্চে ফকির আলমগীরসহ অন্য শিল্পীরা ‘বসন্ত বাতাসে সই গো’, ‘আমি কূলহারা কলঙ্কিনী’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘গাড়ি চলে না’, ‘আমি এই মিনতি করি রে’, ‘কেমনে ভুলিব আমি’র মতো শাহ আবদুল করিমের জনপ্রিয় সব গানের সুরে এখন মুখরিত সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওর সংলগ্ন উজানধল গ্রাম। প্রয়াত শাহ আব্দুল করিমের স্মরণে আয়োজিত লোকউৎসবে এখন সেখানে বসেছে সারাদেশের বাউল শিল্পী ও বাউল গানের ভক্তদের মিলনমেলা। শুক্রবার (৩ মার্চ) থেকে শুরু হওয়া ‘শাহ আবদুল করিম লোকউৎসব ২০১৭’কে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলাও। আজ শেষ হবে দুই দিনব্যাপী এই লোকউৎসব।
বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে। শাহ আবদুল করিমের জনপ্রিয় এই গানকে প্রতিপাদ্য করে শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের লোকউৎসব। বাউল সম্রাটখ্যাত আবদুল করিমের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে উজানধল গ্রামে চলছে এই লোকউৎসবের একাদশ আয়োজন।
শুক্রবার সন্ধ্যায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস এম রুকুনুজ্জামান, গণসংগীত শিল্পী ফকির আলমগীর ও বাউলপুত্র শাহ নুর জালালসহ স্থানীয় ব্যক্তিরা। উদ্বোধনের পর শাহ নুর জালালের সভাপতিত্বে আলোচনা সভায় করিমের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে রাত ৮টায় শুরু হয় বাউল গানের আসর। আসরে স্থানীয় বাউল শিল্পী ও করিমভক্তরা করিমের রচিত গান পরিবেশন করে মঞ্চ মাতিয়ে তোলেন।
আবদুল করিমের স্মরণে আয়োজিত এ লোকউৎসবে শিল্পীর গানের বিকৃতি ও সংরক্ষণ নিয়েও কথা বলেছেন অনেকেই। শাহ আবদুল করিমের ভক্ত তুহিন আলম বলেন, ‘এখন অনেকেই জনপ্রিয়তার লোভে পড়ে করিমের গানের কথা ও সুর বিকৃত করছে। এটা কাম্য নয়।’
শাহ আবদুল করিমের শীষ্য রণেশ ঠাকুর বলেন, ‘শৈশব থেকেই তার সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমার হয়েছে। তাই তার গানের মূল সুর ও বাণী ঠিক রেখে গাইতে চেষ্টা করি। এখন অনেকেই সেটা করেন না। তারা করিমের গানের প্রকৃত রস থেকে শ্রোতাদের বঞ্চিত করছেন।’
শাহ আবদুল করিমের গান ও জীবন দর্শন নিয়ে গবেষণার কথাও বলেন অনেকেই। লোকউৎসবে যোগ দেওয়া মোস্তাকিম আহমদ বলেন, ‘তার গান ও জীবন দর্শন নিয়ে ব্যাপক গবেষণার সুযোগ রয়েছে। কিন্তু গবেষণা হচ্ছে না। নিছক অনুষ্ঠান করে তার জন্য যোগ্য কিছু করা সম্ভব নয়।’
গণসঙ্গীত শিল্পী ও বাংলা একাডেমীর ফেলো ফকির আলমগীর বলেন, ‘লোকউৎসবেউজানধল গ্রামের এসে আমি বসন্ত বাতাসে বিমোহিত হয়ে পড়েছি। করিম গানের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুন পরিচয় দিয়েছেন। তিনি সব ধরনের গান রচনা করেছেন। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাউল ছিলেন। তার স্মৃতি রক্ষায় সরকারকে এগিয়ে আসতে হবে।’
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘বাউল সম্রাট শাহ আবদুল করিমের স্মৃতি সংরক্ষণের জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। তবে এই কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই তার প্রতি যোগ্য সম্মান দেখানো যাবে।’
উল্লেখ্য, কালজয়ী হাজার গানের রচয়িতা একুশে পদকপ্রাপ্ত শাহ আবদুল করিমের জন্ম ভাটির জনপদ সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করলেও তিনি ছিলেন স্বশিক্ষিত। আর তরুণ বয়স থেকেই নিজেকে উৎসর্গ করেন সঙ্গীতের সাধনায়। সহজ-সাধারণ জীবনযাপনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সহমর্মিতার মতো গুণাবলী তার গানকেও করেছে গণমুখী। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথাও তাই উঠে এসেছে তার গানে। একইসঙ্গে তার গানে রয়েছে গভীর মানবিকতার কথা। প্রেম, ভক্তি, নিবেদন তার গানের অন্যতম উপজীব্য। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যু হয় তার। পরে তাকে উজানধল গ্রামের নিজ বাড়িতে প্রিয়তমা স্ত্রী সরলা খাতুনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আরও পড়ুন-

মৃত্যুর আগে সব রাজাকারের বিচার দেখে যেতে চান স্বজনহারা নূর বানু

আমের ব্যবসা ও পল্লী চিকিৎসকের কাজ করতেন ‘বড় হুজুর’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের