বগুড়ার শাজাহানপুরে ৪০ দিন কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ০৭:৩৩আপডেট : ০৪ মার্চ ২০১৭, ০৭:৩৫

বগুড়া নানা অনিয়মের অভিযোগ উঠেছে বগুড়ার শাজাহানপুরের চোপনীনগর ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির কাজে। অভিযোগ রয়েছে, তালিকায় বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের নাম রয়েছে। এছাড়া, এই কর্মসূচির শ্রমিকদের ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তারের বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন আবদুস সাত্তার।
চোপীনগর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, ওই তিন ওয়ার্ডে মোট শ্রমিক ৩৬ জন। তারা বিভিন্ন স্থানে মাটি কাটার কাজ করছেন। ওই ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার গত বুধবার (১ মার্চ) তিন শ্রমিককে দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নেন। ওই দিন দু’জন শ্রমিক অনুপস্থিতও ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম সেখানে যান। যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হলে তিনি শ্রমিকদের নিজ কাজে ফিরিয়ে দেন। পরে মোবাইল ফোনে আবদুস সাত্তারকে সতর্ক করে দেন তিনি।
এদিকে ওই প্রকল্পের শ্রমিক সরদার শাহজাহান আলী বয়স্ক ভাতা এবং শ্রমিক মোজাহার আলী ও আলাউদ্দিন প্রতিবন্ধী ভাতাভোগী। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোস্তাফিজার রহমানসহ কয়েকজন সচ্ছলকে শ্রমিককেও তালিকায় রাখা হয়েছে।
প্রকল্পের সভাপতি  ৮ নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রমিকদের পরিচালনা করছেন আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার। ক্ষমতার জোরে তিনি শ্রমিকদের যেখানে খুশি কাজে লাগাচ্ছেন। তিনি ব্যক্তিগত কাজেও শ্রমিকদের ব্যবহার করছেন বলে জানতে পেরেছি। বিষয়টি নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডাও হয়েছে।’

চোপীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোজাফ্ফর রহমান অভিযোগ করে বলেন, ‘অগ্রাধিকার ভিত্তিতে যেখানে প্রয়োজন সেখানে কাজ না করে ইচ্ছেমতো স্থানে কাজ করিয়ে নেওয়া হচ্ছে শ্রমিকদের দিয়ে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার এসব অভিযোগ অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রকল্পের তালিকাভুক্ত স্থানেই তিন জন শ্রমিক দিয়ে কাজ করে নেওয়া হয়েছে। বাকি দুই জনের মধ্যে শ্রমিক সরদার শাহজাহান ওই সময় কাজের জন্য অন্য উপজেলায় গিয়েছিলেন। আরেকজন প্রতিবন্ধী।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বলেন, ‘৪০ দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিককে ব্যক্তিগত কাজে নিয়োজিত করার খবরের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ভুল স্বীকার করায় তাকে সতর্ক করে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন-
খুলনার বটিয়াঘাটা যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার

স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ মুক্তিযোদ্ধা নাজমুল আহসান

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী