চুয়াডাঙ্গার সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ১৯:৩৫আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৯:৩৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের পেট্রোল পাম্পের কাছে একটি যাত্রীবাহী বাস ও একটি করিমনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিন জন হয়েছে। রবিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাত্রীবাহী বাসটি জব্দ করেছে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই করিমনচালক আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মিনহাজের ছেলে মনিরুল (৩০) নিহত হন। এছাড়া, আলমডাঙ্গা দাসপাড়ার পচা মন্ডলের ছেলে নসিমনের যাত্রী জসিমকে (৪০) আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন। পরে দুর্ঘটনায় গুরুতর আহত আরেক যাত্রী একই উপজেলার পারদুর্গাপুর গ্রামের আশরাফুলের ছেলে রিয়ন (২৫) চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার মারা যান।
আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম ঘটনাস্থল থেকে জানান, ঢাকা গাবতলী থেকে শনিবার রাত ১১টায় ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট মেট্রো-১১-৯৬৫৩) রবিবার সকালে আলমডাঙ্গা উপজেলা শহরের পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামী একটি অবৈধ করিমনের (শ্যালো ইঞ্জিনচালিত যানবাহন) সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা সম্ভব হয়নি।’
এ দুর্ঘটনায় নিহত মনিরুলের বাবা মিনহাজ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেছে বলে জানান এসআই নিজাম।

আরও পড়ুন-

গুইমারা উপজেলা পরিষদ নির্বাচন সোমবার

শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম