অধ্যক্ষের কাছে চাঁদা দাবি, ছাত্রলীগ নেতা কারাগারে

বরিশাল প্রতিনিধি
১৯ মার্চ ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৮:০৩

তিন সহযোগীসহ রেজাউল ইসলাম বাপ্পী

অধ্যক্ষের কাছে চাঁদা দাবির মামলায় বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি রেজাউল ইসলাম বাপ্পী ও তার তিন সহযোগীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৯ মার্চ) জামিন আবেদন নাকচ করে এ নির্দেশ দেন বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে। বরিশাল কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (১৮ মার্চ) রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন সহযোগী আ ন ম হাফিজ, এইচএম হাসিবুল ইসলাম ও রুবেল ব্যাপারীসহ রেজাউল ইসলাম বাপ্পীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের আদালতে তোলা হয়।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতির সময় অধ্যক্ষ প্রফেসর শচীন কুমার রায়ের কাছে চাঁদা দাবি করেন রেজাউল ইসলাম বাপ্পী ও কার সহযোগীরা। এই অভিযোগে শনিবার রাতে কলেজ অধ্যক্ষের পক্ষে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. অলিউল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম