কুসিক নির্বাচনে আ.লীগ প্রার্থীর সহকারী গ্রেফতার

পাভেল হায়দার চৌধুরী, কুমিল্লা থেকে
৩০ মার্চ ২০১৭, ১৯:২৩আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৯:৪১

গ্রেফতার কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার ব্যক্তিগত সহকারী (পিএস) মাসুদুর রহমান বাবুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের কারাদণ্ড দেন। রিটার্নিং কর্মকর্তা কাজী রকিবউদ্দিন মণ্ডল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লার মডার্ন হাইস্কুল ভোটকেন্দ্রে  বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ভোটগ্রহণ শেষের আধাঘণ্টা আগে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মডার্ন হাইস্কুলের ওই ভোটকেন্দ্রে জালভোট দিচ্ছিলেন নৌকার প্রার্থী সীমার সহকারী মাসুদুর রহমান বাবু। এসময় ঢাকা থেকে আসা বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির ফটো সাংবাদিক জালভোট দেওয়ার ছবি তুলতে গেলে তার সঙ্গে বাবুর কথা কাটাকাটি হয়। কেন্দ্রে দায়িত্বরত মোবাইল কোর্ট বাবুর সঙ্গে কথা বলতে গেলে ম্যাজিস্ট্রেটের সঙ্গেও তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের কারাদণ্ড দেন।
রিটার্নিং কর্মকর্তা কাজী রকিবউদ্দিন মণ্ডল বলেন, ‘ভোটকেন্দ্রে কোনও একটি ঝামেলার কারণে বাবুকে গ্রেফতার করা হয়। পরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আরও পড়ুন-

প্রকাশ্য ব্যালটে ভোট ঔদ্ধত্য!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের