গোপালগঞ্জের কাশিয়ানীতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কাশিয়ানী উপজেলার শিবগাতী জোনাসুর গ্রামের আঃ আউয়াল কাজীর ছেলে ইয়াছিন কাজী (৪০) ও হিরণ্যকান্দি গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাসেলকে (২৩) পুলিশ আটক করেছে।
শুক্রবার রাত ১০ টার দিকে ইয়াছিন ও তার ৩ সহযোগি কাশিয়ানী মাজড়া এলাকার একটি বাগানে ওই স্কুলছাত্রীকে জোর করে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ইয়াছিন ও তার সহযোগিরা পালিয়ে যায়।
খবর পেয়ে এসপি (সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে স্কুলছাত্রীর দেয়া বর্ণনা অনুযায়ী ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভ্যানসহ দুইভ্যান চালককে আটক করে পুলিশ।
গোপালগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, শুক্রবার সকালে ওই স্কুলছাত্রী রাগ করে অজানা উদ্দেশ্যে নবীনগর থেকে বাংলা ট্রাভেলস্রে একটি পরিবহনে ওঠে।
বিকাল ৫ টার দিকে বাসের হেলপার তাকে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ডে নামিয়ে দেয়।
এ সময় বাসষ্ট্যান্ডে থাকা অটোভ্যান চালক ইয়াছিনের সাথে পরিচয় হয় ওই স্কুলছাত্রীর। এ একাকীর সুযোগে ভ্যানচালক ইয়াছিন ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে ভ্যানে করে ওই গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে নিয়ে যায়। সময় পার করতে ওই ভ্যান চালক এরপর সন্ধ্যায় আবারও স্থানীয় একটি মেলায় স্কুলছাত্রীকে ঘুরতে নিয়ে যায়। এ ফাঁকে ইয়াছিন তার অন্যান্য সহযোগিদের মোবাইল ফোনে সংঘবদ্ধ করে। রাত ১০ টার দিকে তাকে টেনে হিচড়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইয়াছিনের অপর দু’ সহযোগির নাম পরিচয় পেয়েছি। মামলার স্বার্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছ্ েনা। তবে তাদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
/এমএইচ/







