সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কোনও ইস্যু নেই: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ১৬:০২আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৬:০২

সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কোনও ইস্যু নেই: হানিফ

সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কোনও ইস্যু নেই মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছে,তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে ‘সামরিক চুক্তির বিষয়ে বিএনপি গণভোটের দাবি’ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চুক্তির আগে কোনও দেশে গণভোট হয়েছে, এমন নজির নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ২০০২ সালে চীনের সঙ্গে সামরিক চুক্তি করেছিল। তখন গণভোট করেছিল নাকি জাতিকে জানিয়েছিল। এই ধরনের উদ্ভট কথাবার্তা প্রমাণ করে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: নারায়ণগঞ্জে খেলার মাঠ রক্ষা আন্দোল: সড়কে ‘দড়ি লাফিয়ে’ প্রতিবাদ

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের