পহেলা বৈশাখে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা সিএমপির

চট্টগ্রাম ব্যুরো
১২ এপ্রিল ২০১৭, ০৬:০৯আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০৭:২১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)

পহেলা বৈশাখে বন্দরনগরীর তিন অনুষ্ঠানস্থলে পানির বোতল বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।একইভাবে মঙ্গল শোভাযাত্রায়ও পানির বোতল বহন না করতে বলা হয়েছে। তবে ওই অনুষ্ঠানস্থল তিনটিতে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন কমিশনার ইকবাল বাহার।

ইকবাল বাহার বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা এবং নগরীর তিন ভেন্যুতে পানির বোতল, ব্যাগ বা প্যাকেট বহন করা যাবে না। এসব স্থানে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে। পাশাপাশি সিটি করপোরেশনও বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করবে।’

তিনি আরও বলেন, ‘মঙ্গল শোভাযাত্রায় দেহ তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং মাঝপথ থেকেও কেউ শোভাযাত্রায় প্রবেশ করতে পারবে না। কোনোভাবেই মুখোশ পড়া যাবে না, সঙ্গে থাকলে তা হাতে বহন করা যাবে।’

সিএমপি কমিশনার বলেন, ‘বদ্ধ স্থানে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যথাযথ পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। পাশাপাশি উন্মুক্ত স্থানে আয়োজিত অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে।’

তিনি বলেন, ‘শুক্রবারেই যেহেতু পহেলা বৈশাখ উদযাপিত হবে সেহেতু জুম্মার নামাজের সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইকে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ রাখতে হবে।’

এছাড়া বিগত বছরগুলোর মতো প্রধান প্রধান ভেন্যুতে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। একই সঙ্গে একহাজার ২০০ পুলিশ নিরাপত্তার বিষয়াদি দেখভাল করবে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের