বরগুনায় ৫ ইউপিতে ভোট গ্রহণ শুরু

বরগুনা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৭, ০৮:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ০৮:৫৪

বরগুনায় ৫ ইউপিতে ভোট গ্রহণ শুরু হামলা-মামলা, সহিংসতার আশঙ্কার মধ্য দিয়ে শুরু হয়েছে বরগুনার তালতলী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ। রবিবার সকাল ৮টায় এ ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আর নির্বাচনে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের।

জানা গেছে, তালতলীর ৫টি ইউনিয়ননির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৫১ জন  ও সাধারণ সদস্য পদে ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। ৫ ইউনিয়নে মোট ৫২ হাজার ৪৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ১৪ ও নারী ২৬ হাজার ৪৫৮জন।

এছাড়া ৫টি ইউনিয়নের ৪৫টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ চলবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে প্রতি ২২ জন করে ফোর্স মোতায়েন আছে। এছাড়াও পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্সও রয়েছে নির্বাচনি এলাকায়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মাঠে রয়েছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম