মসলা বিক্রেতা থেকে ‘জঙ্গি’ শিবগঞ্জের আবু

আনোয়ার হোসেন ও দুলাল আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ থেকে
২৬ এপ্রিল ২০১৭, ২৩:০৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৫:৪৮

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় যে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হচ্ছে, সে বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গি আবু আলীকে (৩২) স্থানীয়রা কখনও সন্দেহজনক কোনও কাজের সঙ্গে জড়িত থাকতে দেখেননি। তবে এলাকার বাইরে গিয়ে সে কী করত, সে ব্যাপারে তাদের কোনও ধারণা নেই। এলাকাবাসী ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। নিরাপত্তাহীনতার উদ্বেগে নাম প্রকাশ না করার শর্তে তারা বলছেন, আবু পেশায় একজন মসলা বিক্রেতা। সে হাট-বাজারে পাটি বিছিয়ে মসলা বিক্রি করে থাকে।
ঘিরে রাখা বাড়িটি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে শিবগঞ্জ উপজেলার চককর্তি ইউনিয়নের কৃষ্ণ চন্দ্রপুর গ্রামে আবুর বাবা আবসার আলীর বাড়ি। এই বাড়িতে থাকেন আবুর মা ফুলশানা বেগম (৫০)। তিনি জানান, ‘আট বছর আগে উপজেলার আব্বাস বাজার এলাকার রুহুল আমিনের মেয়ে সুমাইয়ার সঙ্গে বিয়ে হয় আবুর। তার দুই মেয়ের বড়টির বয়স ছয় বছর, আর ছোটটি চার বছর।’ এর মধ্যে বড় মেয়ে নানির কাছে থাকে বলে জানান আবুর মা।
অভিযানে পুলিশের প্রস্তুতি (ছবি- ফোকাস বাংলা) ফুলশানা বেগম বলেন, ‘মাস দুয়েক আগে আবুর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এই ঝগড়া নিয়ে সালিসও হয়। পরে আবুকে বাসা থেকে বের করে দেন তার বাবা আবসার আলী। ওই সময়ই শিবনগরের জেন্টু বিশ্বাসের বাড়িটি ভাড়া নেয় আবু।’
এলাকাবাসী জানায়, আবু পেশায় একজন মসলা বিক্রেতা। সে হাট-বাজারে পাটি বিছিয়ে মসলা বিক্রি করে আসছে। বাড়ির পাশের চাতরা ফাজিল মাদ্রাসায় অষ্টম শ্রেণি পর্যন্ত সে পড়ালেখা করেছে ।
স্থানীয়রা বলছেন, আবু ছিল ‘কাতাল অনুসারী’। এই মতাদর্শের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও ঈদ পালন করে থাকেন। আবু সৌদি আরবের সঙ্গে মিল রেখেই একদিন আগেই রোজা শুরু করত, ঈদ উদযাপন করত। তবে তার আচরণে স্থানীয়রা কখনও সন্দেহ করেননি যে সে জঙ্গি হতে পারে।
শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের লাওঘাট্টা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবু মসলা বিক্রি করত। তাকে চককর্তি বাজারে পেঁয়াজ, মরিচ, ধনিয়া, হলুদসহ বিভিন্ন মসলা বিক্রি করতে দেখেছি। বাবার সঙ্গে ঝগড়ার কারণে সে আলাদা বাড়িতে থাকত, এটাও জানতাম।’
অভিযানের বিরতি ঘোষণা করছেন প্রলয় কুমার জোয়ার্দার জঙ্গি তৎপরতায় আবু জড়িত ছিল কিনা, জানতে চাইলে মিজানুর বলেন, ‘আবু নামাজ পড়ত। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে রোজা-ঈদ পালন করত। কিন্তু জঙ্গি তৎপরতার সঙ্গে ও জড়িত ছিল কিনা, তা জানি না। এমনিতে আমাদের কখনও মনে হয়নি সে জঙ্গি।’

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর এলাকার একটি বাড়ি বুধবার (২৬ এপ্রিল) ভোর থেকে ঘিরে রাখে পুলিশ। বাড়িটিতে কাউন্টার টেরোরিজমের সদস্যরা তল্লাশি শুরু করতে গেলে বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয়। জবাবে পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

পরে বিকাল ৪টা ৫০ মিনিটে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন সোয়াট টিমের সদস্যরা। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ঈগল হান্ট’। পরে রাত ৯টা ৫ মিনিটে অভিযানের বিরতি ঘোষণা করেন সিটিটিসি ইউনিটের স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) উপ পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার। তিনি জানান, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ফের শুরু হবে এই অভিযান।

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতর আবু আলী নামে এক জঙ্গি ও তার স্ত্রীসহ কয়েকজন থাকতে পারে বলে ধারণা করছেন সিটিটিসির সদস্যরা। একটি আমবাগানের ভেতরে বাড়িটির অবস্থান। ভোরবেলা বাড়িটি ঘেরাও করার পরপরই কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সাধারণ লোকজনের চলাফেরা নিয়ন্ত্রণের জন্য আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

আরও পড়ুন-
সকালে ফের শুরু হবে অপারেশন ‘ঈগল হান্ট’

শিবনগরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’

অভিযান শুরুর আগে জঙ্গি আবুকে আত্মসমর্পণের আহ্বান জানান মা ও চাচি

/টিআর/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে হুতিদের অবরোধের তীব্র নিন্দা ঢাকার
একটু আনন্দের মুহূর্ত চান? জানুন ব্যস্ত সৃজনশীল ব্যক্তিদের ২১ পরামর্শ
একটু আনন্দের মুহূর্ত চান? জানুন ব্যস্ত সৃজনশীল ব্যক্তিদের ২১ পরামর্শ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসানের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার