চারদলীয় জোট ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে : সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ০২:১৯আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০২:১৯
image

চারদলীয় জোট ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে : সংস্কৃতিমন্ত্রী

চারদলীয় জোট (বিএনপি) ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাহত হবে। দেশবাসীকে সেদিকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় নীলফামারীতে জেলা শিল্পকলা মিলয়াতনে ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের প্রতিটি ক্ষেত্রে ছাত্রলীগের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অনেক অর্জন আছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে গণমানুষের জন্য কাজ করতে হবে।

সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আাহম্মেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম প্রমুখ।
এসময় ছাত্রলীগের বিগতদিনের কার্যবিবরণী তুলে ধরেন সাধারণ সম্পাদক সোহেল রানা। এর আগে সকালে শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্ধোধন করে অতিথিরা।
উল্লেখ্য, সম্মেলনে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সিন্ধান্ত চূড়ান্ত বলে গৃহিত হবে। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সজল কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করেন।
/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম