খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৭, ১৮:১০আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৮:১৮

আদালত

খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি এনামুল হক টিটোর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রবিবার (৩০ এপ্রিল) শুনানি শেষে খুলনা মহানগর ৩নং জজ আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম এ আদেশ দেন। বাদীপক্ষের মামলা পরিচালনায় সহযোগিতাকারী বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট অশোক কুমার সাহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অশোক কুমার সাহা বলেন, ‘টিটোর জামিন বাতিল ও গ্রেফতারি পরোয়ানা জারি করে পরবর্তী কার্যক্রম শুরুর জন্য মামলাটি জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, গত ২০ এপ্রিল শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামি টিটোর জামিন মঞ্জুর করেছিলেন। ওই ঘটনায় বাদীপক্ষে ব্লাস্ট থেকে দেওয়া আইনজীবী আদালতে হাজির হননি। এতে বাদীপক্ষ আইনজীবী পরিবর্তনের দাবি জানান। তাই আগের আইনজীবী ফজলুর হক বাবুকে এ মামলা থেকে প্রত্যাহার করা হয়। আজ (রবিবার) ব্লাস্ট খুলনা অঞ্চলের আইনজীবীরা সম্মিলিতভাবে আদালতের কাছে টিটোর জামিন বাতিলের আবেদন জানান। শুনানি শেষে টিটোর জামিন বাতিল ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

আসামির জামিন বাতিলের পর ভিকটিম বলেন, ‘২০ এপ্রিল টিটো জামিন পাওয়ার পর মামলা তুলে নেওয়ার জন্য তাকে হুমকি দেয়। এর পর পরই থানায় সাধারণ ডায়েরি করা হয়। এখন পুলিশ দ্রুততার সাথে আসামিকে গ্রেফতার করে ন্যায্য বিচার করবে বলেই আশা করছি।’

উল্লেখ্য, ইজিবাইকে হঠাৎ পরিচয়ের সূত্র ধরে ১৬ জানুয়ারি খুলনার আহসান উল্লাহ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রীকে মা সম্বোধন করে ঘনিষ্ঠতা গড়ে তোলে টিটো। এরপর ১৯ জানুয়ারি কৌশলে সোনাডাঙ্গার একটি বাসায় ডেকে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনার পর ১৫ মার্চ কলেজছাত্রী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। এরপর ওইদিনই পুলিশ মহানগরীর মৌলভীপাড়া এলাকার বাসিন্ধা টিটোকে গ্রেফতার করে। মামলা পরিচালনার জন্য ব্লাস্টের কাছে আইনজীবী নিয়োগের আবেদন করে মেয়েটির অসহায় ও দরিদ্র পরিবার। ব্লাস্ট থেকে বিষয়টি গুরুত্বে সঙ্গে নিয়ে অ্যাড. ফজলুর হক বাবুকে সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ২০ এপ্রিল তিনি মেডিক্যাল রিপোর্ট ও এজাহার ভালো হয়নি বলে দাবি করে জামিন শুনানির সময় অনুপস্থিত থাকেন। এতে বিনা আপত্তিতে টিটোর জামিন আবেদন আদালতে মঞ্জুর হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম