‘অন্যের খাবারে ভেজাল মেশালে আপনার খাবারেও আরেকজন মেশাবে’

কুমিল্লা প্রতিনিধি
২০ মে ২০২৪, ২৩:৩৭আপডেট : ২০ মে ২০২৪, ২৩:৩৭

‘কুচক্রী মহল আধুনিকতার সঙ্গে তাদের প্রতারণার ধরন বদল করেছে। তাই আমরা যদি ব্যক্তিপর্যায়ে সচেতন না হই, টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ অসম্ভব। চিংড়ি মাছে জেলি দিয়ে বিক্রিতে বিশ্বে সম্ভবত বাংলাদেশই প্রথম। আবার ইলিশ মাছে লোহার রড দিয়ে ওজন বাড়ানোর ঘটনাও বাড়ছে। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না হয় আমরা কোনোভাবেই উন্নতির দিকে যেতে পারবো না।’

বিশ্ব পরিমাপ (মেট্রোলজি) দিবসে কুমিল্লায় আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন অনুষ্ঠানের সভাপতি কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া। সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সভা করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনেথোয়াই মারমা, বিএসটিআইয়ের উপপরিচালক ও অফিস প্রধান কে এম হানিফ।

‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে দিবস উপলক্ষে বিএসটিআইয়ের কার্যক্রম সংক্রান্ত নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া আরও বলেন, ‘প্রত্যেক উৎপাদনকারীর মনে রাখা উচিত, আপনি যদি অন্যের খাবারে ভেজাল মেশান তাহলে আপনার খাবারেও আরেকজন ভেজাল মেশাবে। এটি একটি চক্রাকার প্রক্রিয়া। উন্নত বিশ্বে পণ্যের গুণগত মান ও ওজনে কারচুপি নিয়ে সংশয়ে ভুগতে হয় না। আমাদের দেশেও চাহিদার প্রেক্ষিতে হালাল সার্টিফিকেশন কার্যক্রমের পরিধি আরও বাড়াতে হবে। মানুষের বিবেকই মান নিয়ন্ত্রণের সবচেয়ে বড় হাতিয়ার। কাজেই মানসম্পন্ন পণ্য উৎপাদনে সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।’

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় জুয়েলারি মালিক সমিতির সভাপতি শাহ মো. আলমগীর খান, ক্যাবের কুমিল্লা জেলার সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, বেকারি মালিক সমিতির সভাপতি তারেক রহমান ইমতিয়াজ, বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মো. আবু ইউসুফ বাচ্চু অংশ নেন।

 

/এএম/
সম্পর্কিত
বাজারে নকল পণ্যের ছড়াছড়ি, চিনবেন কীভাবে
সাংবাদিক কর্মশালায় বক্তারাফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কমাবে অসংক্রামক রোগের ঝুঁকি
পচা-বাসি খাবার বিক্রিক্যাফে নুরকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী